প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী: নানা আয়োজনে সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যেগে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা মুক্তিয়োদ্ধা সংসদ কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অপর্ণ করেন।

পরে স্থানীয় আবুল হোসেন মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাস্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নূরুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি)র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য ফৌজীআরা শাম্মীসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৯৭১ সনের এই দিনে শত্রমুক্ত হয় সুনামগঞ্জ শহর। বালাট সাবসেক্টরের যোদ্ধারা তিনদিক থেকে আক্রমণে এসে পর্যদুস্তু করেন পাকিস্তানী হানাদারদের। পরে হানাদাররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পালিয়ে যায়।
