প্রতিহিংসার রাজনীতি এবং আমাদের আগামী


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশের রাজনীতিতে হিংসা-প্রতিহিংসা জোকের মত জেকে বসে আমাদের সকল মানবিক বোধশক্তির রক্তটুকু চুষে নিচ্ছে ! যারাই ক্ষমতায় যান তারাই প্রতিপক্ষকে ঘায়েল করতে যুক্তি তর্ক আইন আদালত সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করতে মোটেও পিছপা হননা, সময় যে সর্বদা একরকম থাকেনা কিংবা ইতিহাসের পাতা উল্টে অতীত থেকে শিক্ষা নিতেও কেউ চাননা ৷
আপনার শরীরে যদি টাই স্যুট থাকে আর ভেতরে ক্যান্সার বাসা বাধে তবে সেই টাই স্যুট পড়ে আপনি স্বস্তি বোধ করবেন না, ঠিক সেইভাবে ঘরের ভেতর প্রতিদিনের স্বাভাবিক খাবারের বন্দোবস্ত না থাকলে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা হয়তো বাধ্য হবেন ন্যায় অন্যায়ের তোয়াক্কা না করে খাবার জোগারের কাজে !
আর এমন অবস্হায় চকচক করা বিল্ডিংয়ে বাসকরাটাও হাস্যকর ৷ সুতরাং প্রথমেই নজর দিতে হবে কিভাবে শরীর ঠিক রেখে স্বাভাবিক পন্থায় নিজের খাবারের ব্যবস্হা করা য়ায় ৷ দেশের অভ্যন্তরে হত্যা, গুম, ধর্ষন, রাহাজানি, স্বজনপ্রীতি, দুর্নিতি যখন মরণব্যাধি ক্যানসারের মহামারীতে রূপ নিয়েছে সেখানে আপনারা যারাই ক্ষমতায় আছেন কিংবা আসবেন আর উচ্চস্বরে সরকারে সাফল্যের গান গাইবেন সেটাতে সুর আসবেনা বরং কর্কশ শুনাবে ৷
একটা দেশ বা জাতির উন্নয়ন বলতে বড় বড় রাস্তাঘাট, আর চকচকে দালান কোটা বুঝায় না, বরং এগুলোর পাশাপাশি দেশের বৃহৎ জনগোষ্ঠির স্বাভাবিক জীবন যাপন এবং জীবন ধারনের মত কর্ম সংস্হানের সুযোগ করে দিতে না পারলে, অপশাষনমুক্ত নিরাপদ জীবন ব্যবস্হা নিশ্চিত করতে না পারলে ঐ সমস্ত বাহ্যিক উন্নয়ন প্রশ্নের মুখোমুখি হয়, অন্যদের কাছে হাসির খোরাকে পরিণত হয় !
সুতরাং আমাদের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি যদি আভ্যন্তরীন মানবিক উন্নয়নে নজর না দেই , হিংসা প্রতিহিংসা আর ক্ষমতার অপব্যবহারের রাজনীতি পরিত্যাগ করতে না পারি, তাহলে অচিরেই অজস্র ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই সোনার দেশটা চিল শকুনে খুবলে খাবে ৷
সারওয়ার চৌধুরী যুক্তরাষ্ট্র :নিউইর্য়ক
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *