নিউ ইয়র্কে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি জিল্লুর রহমান :: কভিট-১৯’ নামের অনুবিক্ষন যন্ত্রে দৃশ্যমান কোষহীন অনুজীবের অপ্রতিরোধ্য বিস্তারে ইতিমধ্যেই শতসহস্রাধীক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।  নিউইয়র্কের কুইন্স হলো সেই প্রচন্ডতার এক অন্যতম বিশালায়তন।দু:খজনকভাবে যুক্তরাষ্ট্রের শব-তালিকায় প্রবাসি বাংলাদেশীদেরও এক দীর্ঘ তালিকা যোগ হয়েছে।

           

কোন কোন স্হানীয় সাংবাদিক আমাকে জানিয়েছেন যে সেই সংখ্যা ৩০০ শতাধিকেরও বেশি হতে পারে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের হিসেব না আসায় আমরা ১২৫ বা তারও বেশী সংখ্যার হিসাব জানতে পেরেছি। এর মধ্যে অনেকেই তাদের প্রিয়জনের ছবিসহ মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

           

সেখান থেকে প্রায় ১১২ জনের ছবি সংগ্রহ করে এখানে দিচ্ছি এজন্য যে যুক্তরাষ্ট্র বিশেষত নিউইয়র্ক প্রবাসীদের স্বজন হারানোর গভীরতাটা কত বেদনার তা বোঝানোর জন্য।

          

আমরা অনেক কম্যুনিটি নেতা ও প্রিয়জনকে হারিয়েছি। তাদেরকে শেষ বিদায় দেবার সুযোগটাও ভাগ্যে জোটেনি। মহান রবের কাছে আবারও প্রার্থনা করছি সকল বিশ্বাসীদেরকে যেনো তিনি শাহাদতের মর্যাদায় জান্নাতের মেহমান করে নেন । আমারা প্রবাস বার্তা পরিবারের পক্ষ থেকে সকল মরহুম ও মরহুমাদের আত্মার মাগফেরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।

     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *