প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউ ইয়র্ক প্রতিনিধি নজরুল কবির :: বর্তমানে করোনা ভাইরাস জনিত দুর্যোগে নিউ ইয়র্ক স্টেট সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছে। হাসপাতাল গুলোতে রোগী সংকুলান হচ্ছে না।মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বেডের চেয়ে রোগীর উপস্থিতি এত বেশী যে লাশ বের না হলে বেড খালি পাওয়া যাচ্ছে না। জরুরী রোগীরাও ICU সাপোর্ট সময় মত পাবে বলে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
বিরাট সংখ্যক রোগীর তুলনায় হাসপাতালগুলোতে জরুরী প্রয়োজনেীয় সরন্জাম নেই। একেক জন ডাক্তার-এর পক্ষে এত রোগীর চাপ কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছেনা।
ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছেন, করোনাতেও আক্রান্ত হচ্ছেন অনেক ডাক্তার ও নার্স। কেউ কেউ লাইফ সাপোর্টেও আছেন।নানা পেশার নানা বয়সের অনেক বাঙ্গালী মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা যাচ্ছেন !
ফেডারেল গভমেন্টের পক্ষ থেকে সরন্জাম সরবরাহ দ্রুত না পাওয়ায় ইমিগ্রেন্ট অধ্যুসিত নিউ ইয়র্ক স্টেটের অবস্থা গুরতর আকার ধারণ করেছে !
এতদিন ধরে বিদেশ থেকে বিমান যাত্রীদের স্ক্রীনিং ছাড়া নিউ ইয়র্কে অবাধে প্রবেশ।বিলম্বে লকডাউন-এর সিদ্ধান্ত ঘোষণা, সামাজিক দুরত্ব ও হোম কোরেন্টাইনের নিয়ম তোয়াক্কা না করে অবাধে চলাফেরা এবং হাট বাজারে ব্যস্ত মানুষের মাধ্যমে প্রধাণত আশেপাশের ও রাড়ীর অনেকেই আক্রান্ত হয়েছেন।
যার কারনে পূর্ব প্রত্যাসিত সংখ্যার চেয়ে আক্রান্তের সংখ্যা কয়েকগুন ছাড়িয়ে গেছে।হিমশিম খাচ্ছে প্রশাসন, হাসপাতাল, ডাক্তার, নার্স, পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা। আশংকা করা হচ্ছে এই অবস্থা চলতে থাকলে নিউ ইয়র্ক অচিরেই পরিনত হতে পারে আরেক ইটালীতে।
খবরে প্রকাশ ১০০০বেডের একটি হাসপাতাল জাহাজ নিউ ইয়র্ক এসে পৌঁছেছে। আরো কিছু ভবনকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত করার কাজ চলছে।
