নিশীরাতের নীরবতা – এম এ গাফফার


নিশী রাতের নীরব মুহূর্তগুলো

বেদনার পিপাসায় খোজে প্রিয়তমা কে।

প্রেমের কড়িডোরে বাধা মন বলেছিলো,

হয়ত অনতি দূর দূরান্তে অবস্থান করলেও

মনের বিরহ ব্যাকুল বেদনায়

ফিরে আসবো তোমার পাশে।

কয় যুগ যুগান্তর অতীত হয়ে গেলো,

তুমি তো আশার বাধ ছিড়ে

চলে গেছ অনেক দূর প্রান্তে।

তারা ভরা রাতের আকাশে

লক্ষ তারার মাঝে খোঁজতে থাকি তোমাকে।

মনের ভাবনা আর কল্পনায়

ভাবতে থাকি দিবস ও রজনী।

দূর দিগন্তের নীরব এ দৃশ্যগুলোর মধ্যে

তোমাকে হাতছানি দিয়ে ডাকি।

আমার রিক্ত বেদনার ডাক

তুমি কি শুনবে না,

রাতের নীরব বাতাসে সুরে সুরে বলে,

আমিতো সাত সাগর পাড়ি দিয়ে

অনেক অজানা দূরে চলে এসেছি।

হয়ত বেদনার নিশ্বাসে পাবে  তুমি আমাকে।

শত শত অপেক্ষার প্রহর

স্মৃতিদৃশ্য হয়ে হারিয়ে থাকব তোমার পাশে।

হয়ত কোন এক জনমে

তোমার হাতটি ধরে বলব,

আমি শত বাধা শত বেদনার স্রোত

পাড়ি দিয়ে তোমার হৃদয় পিয়াসি

প্রেমের টানে ফিরে আসলাম।

এখনও কি তোমার বিষাদ বেদনার স্রোতধারা থামবে না??

প্রেমের  স্বর্গীয় সাধনায় মনের নিশ্বাসগুলো

উড়ন্ত বলকার মতো ছুটে যায় তোমার কাছে।

কল্পনার ভাবনায় অনুভবে অনুসরণ করি তোমাকে।

যুগে যুগে হয়ত সময় এ মুহুর্ত কেটে যাবে

কিন্ত হাজারো শত বেদনার স্মৃতিকথা বলা শেষ হবেনা।

রজনী শেষ হয়ে যাবে,দিবস ও শেষ হয়ে যাবে,

শেষ হবেনা গভীর রাতের ভাবনায় স্মৃতিকথা।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *