কথা ছিল নীল খামে
দীর্ঘ একটি কবিতা
পোস্ট করবো তোমাকে
আমি লিখতে পারিনি
পোস্টও করিনি।
তোমার দেওয়া নীল দু:খ বেদনা গুলো
আমাকে নীরবে কাঁদায়
আমি চেস্টা করেছি বহুবার
লিখতে পারিনি
কি করে লিখবো, লিখতে গেলে
নানা স্মৃতি চোঁখে ভীড় করে
তখন আমি কেবলি কাঁদি।
হেলায় ফেলায় জীবন আমার
রাতে জানালা খোলা রাখি
জানালার ফাঁক দিয়ে
জ্যোসনা তাঁরা দেখি, দেখি তোমাকে
তারপরও দীর্ঘ কবিতা লেখা হয়ে উঠেনা।
লজ্জায় চাঁদ ডুবে যায় অন্ধকারে
আমি কাঁদি আরও বেশী
নীল খামে দীর্ঘ কবিতা
পোস্ট করা হলোনা তোমায়।
যতো দূর যেতে চাও যাও
আরও বেশী কাঁদাও আমাকে
ম্যানচ্সটার
১০ এপ্রিল ২০২০
