নুরুল আবছার টিটুর অকাল মৃত্যু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট এমসি কলেজ ও সরকারী কলেজের সাবেক ইসলামী শিক্ষার  শিক্ষক প্রফেসর রইছ উদ্দিন সাহেবের পুত্র মোঃ নুরুল আবছার টিটু ৪৯ বছর বয়সে আজ সিলেট মহিলা কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ‌।
তিনি বারমিং হামে বসবাস করতেন ও শাহজালাল উপশহরে এ ব্লকে তাদের নিজস্ব বাসা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। অদ্য ২ জুলাই ২০২১, বাদ আচর মরহুমের নামাজে জানাজা ও দাফন দরগাহে হজরত শাহজালালে সম্পন্ন হয়।
মরহুমের মৃত্যুতে প্রবাস বার্তা সম্পাদক ম আ মোশতাক এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন মোঃ নুরুল আফসার টিটু দীর্ঘদিন বার্মিংহামে বসবাস করছিলেন এবং সেখানকার বাংলাদেশী কমিউনিটির সাথে অত্যন্ত পরিচিত ছিলেন। মরহুমের আত্মার শান্তি এবং তার পরকালের জীবন যাতে প্রশস্ত হয় এবং তাকে যেন মহান আল্লাহতালা জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এই কামনা করেন ‌।
অপরদিকে এক শোকবার্তায় স্কটল্যান্ড পার্লামেন্টের নব নির্বাচিত এমপি জনাব ফয়সল আহমেদ চৌধুরী (এমবিই) এক শোক বার্তায় বলেন মোঃ নুরুল আফসার টিটু আমার খালাতো ভাই এবং সে অত্যন্ত বিনয়ী চরিত্রের অধিকারী ছিল।
তার মৃত্যুতে আত্মীয়-স্বজন গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ্‌ তালা যেন মরহুমকে বেহেস্থের সর্ব উচ্চ স্থান প্রদান করেন এই জন্য বাংলাদেশী কমিউনিটির সবাইকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
নুরুল আবছার টিটুর অকাল মৃত্যুতে বিভিন্ন মহল থেকে অনেকে শোক বার্তা পাঠিয়েছেন বার্মিংহাম থেকে বজলুল হাকিম, চু্নু মিয়া, সেবুল চৌধুরী, নাসির উদ্দিন হেলাল, নর উইচ থেকে কাউন্সিলার ইফতেখার আলম মুকুল, ম্যানচেস্টার থেকে তাবেদার রসুল বকুল, সেতু চৌধুরী, ওল্ডহ্যাম থেকে রুবেল সিদ্দিক, মোঃ বাবুল উল্লাহ, আফিয়া বেগম শিরি, আমেরিকা থেকে আজিজুর রহমান,  গোলাম কিবরিয়া, আব্দুর রহিম, লন্ডন থেকে সাহারা খান, সোহেল চৌধুরী, মোঃ সামাউন, নওশাদ নূর, মাহমুদুর রহমান শানুর, আনোয়ার হুসাইন, হাইড থেকে মোহাম্মেদ জিলানী,  কানাডা থেকে মিসবাউল ফাহিম, কুয়েত থেকে মোঃ বেলাল আহমেদ, বাংলাদেশ থেকে জালালপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আওলাদ হুসেইন, সৈয়দা আদিবা হুসেইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দোহা ফজল সিদ্দিকী, কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মেদ শাহজাহান, মোহাম্মদ আলিম উদ্দিন, তামান্না আক্তার সুমি, ও  ইটালি থেকে মোঃ শামসুল হক প্রমুখ।
, ,

২ responses to “নুরুল আবছার টিটুর অকাল মৃত্যু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *