ন্যাড়া মাথার ত্যাড়া কথা
গাছের পাকা বেল,
ঘরের বাইরে যায় না কভু
আজ করোনা খেল।
বেলমাথাতেও তেল চুপচুপ
চকচকে বেল ঝুলে,
গাছের পাশে যে-ই দাড়াবেন
সবার মাথা খুলে।
বেল নিয়ে যে কত্তো কথা
গল্প ছড়ায় ভরা,
টাক মাথা আর বেল মাথাটা
বাসায় বাসায় গড়া।
হরেক রকম কথার বুলি
ন্যাড়া শুনতে হয়,
নাড়িয়া আর বেল গল্পে
বিসর্জনে গুনতে হয়।
জন্ম গত, রম্য গত,
ন্যাড়ার সাথে বেল,
লাজ লজ্জা শরম ভুলে
করোনটাইন সেল।
চারিদিকে ধুম পড়েছে
নাড়িয়া হওয়ার ধুম,
মাস দুয়েকে চুল দাড়িটার
হচ্ছে ভিশন জুম।
চুল দাড়িতে পাক ধরেছে
নেইতো কলব মাখা,
হিসেব করে তাইতো সবাই
মাঠ করছেন খাঁ খাঁ।
