ইউকে বাংলা প্রেস ক্লাব ও বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের শোক প্রকাশ
বিশিষ্ট রাজনীতিবীদ,সাংবাদিক ,কমিউনিটি নেতা ,আইনজীবি ও গণ মানুষের বলিষ্ট কণ্ঠ এডভোকেট আলহাজ্ব আব্দুল মুকিত খান (৭৪) আর নেই।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) গত ২২ শে মে শুক্রবার তিনি ঢাকার কাফরুলস্থ নিজ বাসবভবনে ইন্তেকাল করেন ।
২৩ শে মে শনিবার মরহুমের লাশ কমলগঞ্জ উপজেলার পূর্ব মুন্সীবাজারের মীর্জা নগর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুম আব্দুল মুকিত খান বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক , সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠণের সাথে জড়িত ছিলেন।তিনি সাপ্তাহিক নয়াযুগ পত্রিকার বার্তা সম্পাদক ও শানে নযুল পত্রিকার সম্পাদক ছিলেন।তিনি ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ,ভাসানী ন্যাপ , ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠণে নেতৃত্ব দান করেন ।

মরহুমের মৃত্যুতে ইউকে বাংলা প্রেস ক্লাব ,বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে. ঢাকাস্থ ওসমানী স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। মরহুমের সহপাঠি মৌলভীবাজারের বিশিষ্ট গবেষক ,লেখক ও ইতিহাসবিদ এডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন গভীর সমবেদনা জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন ।
