বাসবার্তা২৪.কম, সিলেট প্রতিনিধি মোঃ ফয় জুর রহমানঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব এম,এ, মান্নান এমপি’র সাথে সিলেট সিটি করপোরেশন(সিসিক) কতৃপক্ষের এক মতবিনিময় সভা শনিবার ১৯শে অক্টোবর অপরাহ্নে নগর ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প এবং নিকট ভবিষ্যতে বাস্তবায়নাধীন প্রকল্পের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিসিক’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের কমিশনাবৃন্দ বক্তৃতা করেন।
