প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::ইসরাইলি পার্লামেন্টের (নেসেট) সাবেক স্পিকার আব্রাহাম বর্গ বলেছেন, অধিকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণে ইসরাইলি পরিকল্পনাকে থামিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংযু্ক্তিকরণের পরিকল্পনা বাস্তবায়নের সময় যদি ভিন্ন কোনো দিনে হয় এমন প্রশ্নে তিনি বলেন, সংযুক্তিকরণের বিষয়ে প্রত্যাশা নির্ধারণ করা খুবই কঠিন, অসম্ভব না হলেও, কারণ এই পরিকল্পনায় স্বচ্ছতা নেই, কেউ এর বিস্তারিত জানে না।
নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১ জুলাই থেকে জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সংযুক্তকরণ শুরু করবেন। এর মাধ্যমে ওইসব এলাকায় ইহুদি বসতি স্থাপন করবেন। তবে ইসরাইলি এই পরিকল্পনাকে আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যান করা হয়। মার্কিন প্রশাসনের ভিন্নমত ও আন্তর্জাতিক চাপে পরিকল্পনাটি থেমে গেছে বলে ধারণা করা হয়।
আন্তর্জতিক আইনানুযায়ী অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদিবসতি বেআইনি বিবেচনা করা হয়।
সুত্রঃ যুগান্তর
