প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, সারা পৃথিবীতে এখন করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্ত এই ভাইরাসে যতো মানুষ আক্রান্ত হচ্ছে তাদের মাঝে শতকরা ৮৫ শতাংশ এমনিতেই সুস্থ্য হয়ে উঠছেন ।

যদিও বাংলাদেশেও ভাইরাসটির ব্যাপক বিস্তার শুরু হয়েছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কিন্তু দু:খের বিষয় হলোে এক করোনার ভয়ে বাংলাদেশে সব চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে।
এ দেশে এখন আর কোনো রোগেরই চিকিৎসা হচ্ছে না। ফলে অন্য রোগে মারা যাচ্ছে দেশের হাজার হাজার মানুষ। কোনো অসুস্থ্য মানুষকেই এখন আর কোনো হাসপাতাল ভর্তি নিচ্ছে না।
চিকিৎসা করছে না কোনো ডাক্তার। দেশের নামকরা ডাক্তাররা সবাই হোম কোয়ারিন্টেনের নামে পালিয়ে আছে। যে সকল ডাক্তারের এতোদিন সিরিয়াল পাওয়া যেতো না, তারা এখন কোথায় কেউ বলতে পারছে না।

গিয়াস উদ্দিন বলেন এই দেশের মানুষ নানা রোগে আক্রান্ত। প্রতিনিয়ত মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু কোনো রোগেরই এখন আর কোনো চিকিৎসা নেই। এমন কি উচ্চ রক্তচাপ, ডায়েবেটিস, কিডনি বা হার্টের রোগের রোগীরাও কোনো চিকিৎসা পাচ্ছে না।
আমরা দেখতে পাচ্ছি মুমুর্ষূ অবস্থায় রোগীকে নিয়ে ১০/১২টি হাসপাতালে ঘুরার পর ভর্তি না নেয়ায় সেই রোগী এম্বুলেন্সেই মারা যাচ্ছেন। এমন ঘটনা এখন প্রায় প্রতি দিনই ঘটছে।
তাই আমি মনে করি এটা একটি করুন অবস্থা। এ বিষয়ে সরকারের কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় এমন হচ্ছে। তাই আমি সরকারের প্রতি আহবান জানাবো সরকার যেনো এসব দিকে নজর দেয়।
ডাক্তাররা মানবিক না হলে তাদেরকে ডিউটি করতে বাধ্য করা উচিৎ সরকারের। অন্যথায় করোনায় যতোজন মারা যাবে অন্য রোগে মারা যাবে তার চাইতে অনেক গুন বেশি।
এরই মাঝে অনেকে মারা যাচ্ছেও। তাই এখনই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে পরিস্থিতি আরো জটিল হবে। দেশের মানুষ এখন একেবারেই অসহায় হয়ে পরেছে।
