পাষাণ মনে নাইরে দয়া
বুঝতে কেনো পারো না,
কতই করে তোমায় বলি
তোমার মনে ধরে না।
পাষাণী ওরে তুমি পাগল
মনের দুখ দেখো না,
কেমনে ভুলে গেলে আমায়
কিছুই বলে গেলে না!
হৃদয়ে ঢেউ উঠায়ে ওগো
নিজেই দিলে ভেঙ্গে,
কতই রূপে রূপ ধরালে
আপন মনে অঙ্গে।
দোষের বোঝা আমার ঘাড়ে
চাপিয়ে চাও বাঁচতে,
সব দোষের দোষী মানুষ
পারলে তারে নাচাতে!
কাঁদালে তুমি আমায় সখী
পারবো কিগো সইতে,
এতই যদি অভাগা, কেনো
ডাকলে তারে কাছেতে!
তারিখ-১২-০৮-২০২০
