প্রবাস বার্তা২৪.কম বিশ্বনাথ প্রতিনিধিঃ দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক, পেশাদার সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। বৃহষ্পতিবার বিকেল ২টায় উপজেলা পরিষদের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব পীর হাবিবের সত্য কথন সইতে না পেরে লুটেরা তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। একটি ভুয়া ভিডিও তার নামে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি ভুয়া প্রমাণ করেছে প্রশাসন। দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক তাদের পতন নিশ্চিত। এই অপপ্রচারকারী চক্রকেও আইনের আওতায় আনতে হবে।’ সেই সাথে পীর হাবিবের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন, বিশ্বনাথ প্রেসক্লাব’র সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নূর উদ্দিন, সাংবাদিক অসিত রঞ্জন দে, শফিকুল ইসলাম শফিক, আক্তার আহমদ সাহেদ, আবদুস সালাম, মাশুক আহমদ নাঈম, কামরুল ইসলাম, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগ’র তথ্য প্রযুক্তি সম্পাদক বিভাংশু গুণ বিভু, ‘বাতিঘর’র সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল হক, কৃষক জাবের আহমদ, কাজী আবু বকন খোকন, সংগঠক এসপি সেবু, উপজেলা হিন্দু মহাজোট সম্পাদক বিভাস দে, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র সদস্য নুরুল ইসলাম, সংগঠক দেলোয়ার হোসেন সজীব।
