প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও গ্রেটার কামাল বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহকারী সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী কুতুব উদ্দীন খান (সাবেক মেম্বার)এবং দুবাই প্রবাসী ফয়েজ আহমদ এর অর্থায়নে সুনাপুর মসজিদের জন্য ০৩ টি দোকান কোটা নির্মান কাজ শিগ্রই শুরু হচ্ছে যা আগামি ডিসেম্বর এর মধ্যে নির্মান সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন উদ্যোক্তা গণ।
এ লক্ষে গত ৩রা জানুয়ারী শুক্রবার সুনাপুর জামে মসজিদ কমিটি গ্রামের সবাইকে নিয়ে দোকানকোটা নির্মানের জন্য জায়গা নির্ধারন করেন, এবং ৬ই জানুয়ারী মসজিদ কমিটি এবং উপদেষ্টা কমিটি সমন্বয়ে এক জরুরি সভা অনুস্টিত হয়।
সভায় আব্দুল মালিক মানিক মিয়ার সভাপতিত্বে এবং রুবেল আহমদ আফজালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংক্ষিপ্ত সফররত লন্ডন প্রবাসী কুতূব উদ্দীন খান (সাবেক মেম্বার ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ, বিশ্বনাথ), বিশেষ অতিথি ছিলেন দুবাই প্রবাসী ফয়েজ আহমদ, বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব আব্দুল আহাদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্হিত ছিলেন মনোহর আলী, সিরাজ মিয়া, আব্দুল মালিক মখন, সফিক খান, রজিবুল খান, মজনু মিয়া, আব্দুস সোবহান, জমশের খান, নুরুল ইসলাম, মর্তুজ আলি, ছালেক খান, রমজান খান, লায়েক আহমদ ও খালেদ আহমদ প্রমুখ।
উক্ত সভায় উদ্যোক্তাদের প্রতি গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং উদ্যোক্তারা বলেন,সবার সহযোগিতা পেলে প্রবাসীরা ভালো কাজে এগিয়ে আসবেন, ভালো কাজ করলে মনে শান্তি আসে, মসজিদ আল্লাহর ঘর, সর্বোচ্চ চেস্টা থাকবে মসজিদের উন্নয়ন কাজের জন্য। এবং সভায় মসজিদ কমিটিতে সফিক খানকে নতুন সদস্য নিযুক্ত করা হয়, মিটিংয়ে সবার মতামতের ভিত্তিতে রেজুলেশন করে, মসজিদ এবং ঈদগাহে রং কাজ করানো, দোকানকোটা নির্মান, এবং মসজিদের ব্যাংক পরিচালনা হিসাব চালু করা, সদস্য নিয়োগ সহ অন্যান্য আরো বিষয়াদি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে অনুমোদন করা হয়।
পরিশেষে মরহুম লতিবুল খান সহ এলাকার সকল মরদেগানদের রুহের মাগফেরাত কামনা এবং জীবিত সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
