প্রবাসীদের সমস্যা সমাধানের দাবিতে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনে ইউকে এর উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে  আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্ব লন্ডনের স্থানীয় এক রেষ্টুরেন্টের হলরুমে বাংলাদেশে প্রবাসীদের জায়গা-জমি সংক্রান্ত নানা সমস্যা সমাধানের লক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয় ।

সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী এম এ জলিল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলী আকবর খোকন, মনোয়ার মোহাম্মেদ, আব্দুল মান্নান, আবু নোমান, বাবুল সোহরাওয়ার্দী, শরিফ উদ্দিন ভূঁইয়া, আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন, মনোয়ার হোসেন, ফখরুল চৌধুরী, নুরুল ইসলাম, দুলাল মিয়া, ফেরদৌস, মোঃ সাইদ আরা পাখি, নজরুল ইসলাম, সাহবাজ তালুকদার, মাসুদ হোসেন প্রমুখ ।

বক্তারা অবিলম্বে জায়গা জমি সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানান । প্রধান অতিথি এ ব্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । সাথে সাথে তিনি হিউম্যান রাইটস  পিস ফর বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট হয়ে এ সমস্ত সমস্যা সমাধানের আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *