প্রবাসী আমার আপনজন
প্রবাসী আমার স্বজন।
কত ভালোবাসি তাদের
জানে শুধু মন।

প্রবাসী মোদের গর্ব আর
মোদের অহংকার।
অন্তর থেকে গ্রহণ কর
সালাম বারংবার ।
প্রবাসীরা দেশের জন্য
নিবেদিত প্রাণ ।
যাবে না ভুলা কোনো মতেই
তাদের অবদান ।
ওঁরা ভালো ওঁরা মহত
ওঁদের মঙ্গল চাই ।
চিরজীবন ওদের যেন
শান্তি দেন সাঁই ।।
