প্রবাস বার্তা ডেস্ক রিপোর্টঃ সত্য ন্যায় ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারে সমাজ পরিবর্তনের শ্লোগান নিয়ে নতুন আঙ্গিকে প্রবাস বার্তা ২৪.কম এর যাত্রা শুরু। গত ৯ই জুলাই মঙ্গলবার প্রবাস বার্তার নিজস্ব অফিস ওল্ডহ্যামে, প্রবাস বার্তার সিনিয়র সম্পাদক মাহমুদ আব্দুন নূর এর সভাপতিত্বে, শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয় প্রবাস বার্তার পথ চলা। প্রবাস বার্তার উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম সহ যুক্তরাজ্য নর্থ ওয়েস্ট এর বিভিন্ন শহরের সাংবাদিক, কলামিস্ট ও স্থানীয় কাউন্সিলার বৃন্দ। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার প্রবাস বার্তার কার্যনির্বাহী সম্পাদক মুকিত চৌধুরী সেতু’র পরিচালনায়, পবিত্র কোরআন তে্লোওয়াত করেন, প্রবাস বার্তার প্রচার সম্পাদক সিমু আহমেদ এনাম। প্রবাস বার্তা প্রধান সম্পাদক জনাব ম আ মোশতাক প্রবাস বার্তা পরিবারের সকল সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রবাস বার্তার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। উপস্থিত বিশেষ অতিথি কাউন্সিলার ফজলুল হক প্রবাস বার্তা পরিবারের সকল সদস্যদের স্বাগত জানিয়ে প্রবাস বার্তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্টানের প্রধান অতিথি ওল্ডহ্যাম কাউন্সিলের উদীয়মান তরুণ ও বাঙ্গালী কমিউনিটির সব চেয়ে জনপ্রিয় কাউন্সিলার মোহন আলী তাঁর বক্তব্যে বলেন, সৎ, সুন্দর ও নিরপেক্ষ্য সংবাদ প্রচারে যদি শক্তি ও সাহস রাখার ক্ষমতা থাকে আর কিছু মানুষের খারাপ ভাষা ও তিরস্কার শুনার ধৈর্য্য রাখার ক্ষমতা থাকে তবেই সংবাদ পত্র এগিয়ে যাবে।
আর বক্তব্য রাখেন প্রবাস বার্তা নিউজ এডিটর আব্দুল মালিক, ওল্ডহ্যাম কোল্ডহার্ষ্ট লেবার পার্টি চেয়ারম্যান আব্দুল আজিজ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সমরু মিয়া, নর্থওয়েস্ট এর প্রবীণ ও সুনামধন্য শিল্পী নুরুজ্জাম, আবু সায়িদ চৌধুরী সাদি প্রবাস বার্তা সহকারী নিউজ সম্পাদক, সালাউদ্দিন তালুকদার সুমন প্রবাস বার্তা সহকারী নিউজ সম্পাদক, জামিলুর রাহমান প্রবাস বার্তা ফটোগ্রাপার, মুহিত খান এনাম প্রবাস বার্তা ইউরোপিয়ান কোঅর্ডিনেটর, আবুল আজাদ এবং নুরুল ইসলাম সোহাগ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আর উপস্থিত ছিলেন সাইদুর রাহমান, বেলায়ত মাসুম, আব্দুল কাইয়ুম, সমছু মিয়া, নোয়াব মিয়া, বাবুল উল্লাহ বাদশা, নৌশাদ মাহবুব লায়েক, আব্দুল মোমিন ও সামসু মিয়া প্রমুখ।
