প্রবাস বার্তা ২৪ ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি: শাহজাহান চৌধুরীঃ বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বঙ্গবন্ধ ফাউন্ডেশন। শনিবার দুপুর ১২ টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, অ্যাডভোকেট নান্টু রায়, সাংগঠনিক সস্পাদক সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী লীহ নেতা রফিউল্লাহ ফজলু, শাহ আবু নাসের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিক উজ্জল, অ্যাডভোকেট সাইদুর রহমান, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্ত মিয়া প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে নূর চৌধুরীসহ ঘাতকরা।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের আদালত নূর চৌধুরীকে সাজা দিয়েছে। বাংলাদেশের আদালতের প্রতি, জনগনের প্রতি সম্মান জানিয় দ্রুত ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।
