প্রবাস বার্তা ২৪ ডটকম ডেস্ক রিপোর্টঃ জেরেমি হান্টকে পরাজিত করে কনজারবেটিব দলের নেতা হিসেবে বরিস জনসন নির্বাচিত হয়েছেন । এর মধ্য দিয়ে লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ করতে যাচ্ছেন । আজ ২৪শে জুলাই ১০ নম্বর ডাউনিং স্ট্রীটে (ব্রিটিষ প্রধান মন্ত্রীর কার্যালয়) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ।
ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকদের ভোটে তাকে দলের নতুন নেতা হিসেবে বেছে নেয়ায় তিনিই দেশটির প্রধানমন্ত্রী হলেন। দলে বিদ্রোহের মুখে তেরেসা মে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটের আয়োজন করে কনজারভেটিভ পার্টি। সেই দৌড়ে শেষ পর্যন্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

সোমবার কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার নিবন্ধিত সমর্থকদের ভোটের মধ্যে জনসন পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। আর হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট। নির্বাচনে ৮৭ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার দুপুরে সেই ভোটের ফলাফলে বিজয়ী হিসেবে বরিস জনসনের নাম ঘোষণা করা হলে তার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যাওয়া নিশ্চিত হয়ে যায়।
আজ ২৪শে জুলাই বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিটেন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। একইসঙ্গে এ দিন রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র দেবেন টে্রেসা মে।

এদিকে জনসনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বরিস জনসন বিজয়ী হওয়ার পর দেয়া বক্তব্যে জনসন প্রতিশ্রুতি দেন, ‘দেশকে ঐক্যবন্ধ করতে যাচ্ছি। একইসঙ্গে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি।’
বরিস জনসন বলেন, প্রধান মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তাঁর জন্য অত্যান্ত সম্মানের এবং গৌরবের। নির্বাচনী প্রচারণা এখন শেষ আমাকে ব্রেক্সিট নিয়ে অনেক কাজ করতে হবে। থেরেসা মের প্রশংসা করে বরিস জনসন বলেন, তিনি অত্যান্ত পরিশ্রম করে দেশকে অনেক এগিয়ে নিয়ে এসেছেন। এখন আমদেরকে দেখতে হবে বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে কি সফল হতে পারেন।
