বসন্তের আগমনে – মরিয়ম চৌধুরী


গতবছরের এমনিই এক ক্ষণে,
বর্ণিল সাজে প্রকৃতি সেজেছিল
বসন্তের আগমনে।
গাছের ডালে ডালে, কচি পাতার
জাগরণে,
বাহারি রঙের ফুল ছেয়ে গিয়েছিল
মৌমাছিদের গুঞ্জনে।
মুখরিত ছিল কোকিলের কুহু কুহু
আর পাখিদের গানে।
প্রকৃতির গায়ে লেগেছিল দোলা
বসন্তের আগমনে।
স্নিগ্ধ নির্মল প্রশান্তির বাতাস
খেলা করছিল বাতায়নে,
প্রকৃতি দিয়েছিল তার দক্ষিণা দুয়ার
খুলে বসন্তের আগমনে।
সেদিন বসন্তের সাথে সাথে
বিনা অনুমতিতে,
করোনা নামক মহামারি
প্রবেশ করল ইংল্যান্ডের ভূমিতে।
সেই থেকে আছে সে বহাল তবিয়তে!
ভাইরাসের বিষাক্ত থাবায় মানুষ
আছে ভীষণ যন্ত্রণাতে।
কষ্টময় এই একটি বছর পার করে,
আবারও বসন্ত এলো ফিরে
প্রকৃতির মনে সেই উচ্ছ্বাস নেই
বসন্তকে ঘিরে।
বসন্তের বাতাসে প্রিয়জন
হারানোর কান্নার সুর ভাসে
রঙ বেরঙের ফুলেরাও যেন
কান্নার হাসি হাসে।
করোনার নিষ্ঠুর আক্রমণে
কত প্রিয়জন গেছেন চলে।
নির্দয় করোনা দিয়েছে এই
পৃথিবীর রূপ বদলে।
এখন শুধু একটি মাত্র চাওয়া!
নিষ্ঠুর এই করোনা ভাইরাস থেকে
চিরদিনের জন্য মুক্তি পাওয়া।
(ছবিগুলো আমার তোলা)
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *