বাংলাদেশি কমিউনিটির সূধীজনের উদ্দেশ্যে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার আয়োজন সম্পন্ন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম পর্তুগাল ব্যুরো প্রধান এফ, আই, রনি  :: পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির সূধীজনের উদ্দেশ্যে শনিবার ০৮ মে ইফতার  ও দোয়ার আয়োজন করা হয়।

পর্তুগাল প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব (পিবিপিসি) এর আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রাসেল আহমেদ এর পরিচালনায় বিকাল ৮ ঘটিকায় মাল্টিকালচারাল একাডেমির হলরুমে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় কয়েকজন পর্তুগিজ  ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী পর্তুগিজ ভাষায় তার স্বাগত বক্তব্য রাখেন, পর্যায়ক্রমে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ জনাব রানা তাসলিম উদ্দিন, জহিরুল আলম জসিম , স্থানীয় পর্তুগিজ সমাজকর্মী পেদ্রো পেরেইরা বাংলাদেশ দূতাবাসের দুজন দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি এবং আলমগীর হোসাইন বক্তব্য রাখেন।
এসময়ে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি এফ,আই,রনি ও জহুরুল ইসলাম মুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, সমাজকল্যান ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান এবং নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমির দেবনাথ, হাসান কোরাইশী।
এছাড়াও  উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির জনাব নজরুল ইসলাম শিকদার,  মোহাম্মদ শাহ জাহান, কবি মোরশেদ কমল, মাহবুবুর রহমান, শাহীন সাঈদ, ফখরুল ইসলাম রিপন, মোশাররফ হোসেন, আবু নাঈম আবদুল্লাহ, মাঈন উদ্দিন মাস্টার, শামীম আহমেদ, লিটন কাদেরী প্রমুখ।
অনুষ্ঠানে বাইতুল মুকাররম লিসবনের জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ রমজানের তাৎপর্য এবং মর্যাদা সকলের উদ্দেশ্যে তুলে ধরেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করেন। সবশেষে সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য উপস্থাপন  করেন তিনি উপস্থিত সকল অতিথিদেরকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্থক মন্ডিত করার জন্য ধন্যবাদ জানান।
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *