বরিশাল প্রতিনিধি: দেশের সমুদ্রসীমায় ঢুকে হাতমাইকে ঘোষণা দিয়ে ভারতীয় জেলেরা মাছ লুটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তারা বাংলাদেশি ট্রলারগুলো ডুবিয়ে দিচ্ছে বলেও জানা গেছে।
বরগুনা জেলা ট্রলার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম সিকদার বলেন, সাগরে মাছ ধরার ক্ষেত্রে নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় ট্রলারগুলো। মাছ ধরার সময় ট্রলারগুলোর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্যে তাদের যেমন রয়েছে ওয়্যারলেস তেমনি সাগরে মাছের ঝাঁকের অবস্থান বুঝতে তারা ব্যবহার করে ইকোসাউন্ডার।
