বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বের ঘাটতি রয়েছে – মাহমুদউল্লাহ


এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল একের পর এক হতাশাই উপহার দিয়েছে

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল একের পর এক হতাশাই উপহার দিয়েছে
ছবি : বিসিবি

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনের একপর্যায়ে প্রশ্ন উঠেছে তাঁর নেতৃত্ব নিয়েও। তিনি কি নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বা এমন একটি ব্যর্থ মিশনের পর তাঁর কি আর দলের নেতৃত্বে থাকা উচিত কি না, এমন প্রশ্নও উঠেছে। সামনে চলে এসেছে আগামী বছর অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপও। এক বছরের মধ্যে আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করতে হলে খোলনলচে পাল্টে দলকে নতুন করে গড়ে তোলা উচিত কি না—এমন প্রশ্নও ছুটে গেছে মাহমুদউল্লাহর দিকে।

টি–টোয়েন্টি ব্যাটিংয়ের ছিঁটেফোটাও ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে

টি–টোয়েন্টি ব্যাটিংয়ের ছিঁটেফোটাও ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ছবি: এএফপি

মাঠে প্রতিপক্ষ দলগুলোর বোলিং খুব ভালোভাবে সামলাতে ব্যর্থ হলেও বাংলাদেশের অধিনায়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের বাউন্সার–ইয়র্কার সামলেছেন কূটনৈতিক ধাঁচের উত্তর দিয়ে। নিজের নেতৃত্ব প্রসঙ্গে মাহমুদউল্লাহ উত্তর দিয়েছেন এভাবে, ‘(আমাকে অধিনায়ক রাখা হবে কি হবে না) বিষয়টি আমার হাতে নেই। এটা আমার ওপর নির্ভর করে না। সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডই নেবে, সেখান থেকেই আসবে।’ মাহমুদউল্লাহ নিজের নেতৃত্বগুণ নিয়ে বলেছেন, ‘আমি চেষ্টা করেছি দলটিকে আগলে রাখার জন্য। দলের কাছ থেকে ভালো খেলা আদায় করে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো আমার নেতৃত্বে কিছু ঘাটতি ছিল।’

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের চিত্রই যেন এটা

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের চিত্রই যেন এটা ছবি: এএফপি

একপর্যায়ে মাহমুদউল্লাহর সামনে তুলে ধরা হয় আগামী বছরের অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি। একজন অধিনায়ক আর সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি কী মনে করেন—অস্ট্রেলিয়ায় ভালো করতে হলে কি দলের খোলনলচে পাল্টে ফেলা উচিত? এই প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এটা আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যেভাবে চাইবে, বিষয়গুলো সেভাবেই হবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *