বাংলাদেশ দল ঘোষণা, পাঁচ নতুন মুখ


প্রবাস বার্তা ২৪ ডটকম ক্রীড়া প্রতিবেদক :: নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশিয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে শনিবার (১৩ মার্চ)। এই ক্যাম্পের জন্য কোচ জেমি ডে ২৪ জনের নাম ঘোষণা করেছেন। এই দলে নতুন মুখ আছেন ৫ জন।

বাংলাদেশ দল ঘোষণা, পাঁচ নতুন মুখ

ক্যাম্পে ডাক পাওয়া নতুনরা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান এবং মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।

গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৯ জন। তারা হলেন- তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, রবিউল হাসান, আতিকুর রহমান ফাহাদ, ইয়াসিন খান, এমএস বাবলু, পাপ্পু হোসেন ও নাবিব নেওয়াজ জীবন।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়া অংশ নেবে কিরগিজস্তান।

২৪ সদস্যের দল

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ।

মিডফিল্ডার: মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি , রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা।

ফরোয়ার্ড: মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *