প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ভেরনা ইতালি প্রতিনিধি :: গত ১৬ ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশ সমিতি ভেরনা’র কার্যকরী পরিষদের নির্বাচন স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩৯৬ জন ভোটার ভোট প্রদান করেন। এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দী প্যানেল হলো আহাদ উজ্জামান ও আলমাস উদ্দিন চৌধুরী পরিষদ ও হাসান তৌহিদুল রিপন ও ফারুক সিকদার পরিষদ।
সভাপতি পদে মোঃ আহাদ উজ্জামান ২৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হাসান তৌহিদুল রিপন পেয়েছেন ১২৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে আলমাস উদ্দিন চৌধুরী ২৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফারুক সিকদার পেয়েছেন ১০৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন তানভির ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বদিউল আলম বদি ১০৫ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে মোঃ রফিকুল আলম সবুজ ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মোঃ ওমর ফারুক ১২১ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে আব্দুল করিম রিপন ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মুখলিছুর রহমান টিটু ১০২ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন আহাদ আলমাস পরিষদকে নির্বাচিত ঘোষণা করেন। আমাদের ইতালি ভেরোনা প্রতিনিধি জানান বাংলাদেশী কমিউনিটির মধ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করতে সবাই ভোট কেন্দ্রে আসেন এবং তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করেন।
আহাদ – আলমাস পরিষদ নির্বাচিত হয়ে উপস্থিত সবাইকে বলেন, আমরা বাংলাদেশী কমিটিকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করে যাব এবং আমরা অতি শিগগিরই কমিটির অভিষেক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচি ঘোষণা করবো। নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
