বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ম্যানচেষ্টারে রোড শো


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি  মোহাম্মদ মারুফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত  সেক্রেটারী আশরাফুল ওয়াহিদ দুলালের পরিচালনায় বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মি ডল্যান্ডসের আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে এক রোড শো অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান  আবুল নাসের ওয়াহাব, প্রবাসে বিশিষ্ট মুক্তিযুদ্ধা সুরুজ্জামান চৌধুরী ও শামসুদ্দিন আহম্মেদ, সোরাবুর রহমান, জামান চৌধুরী, সৈয়দ রুহুল আমিন, মোস্তফা জনি, সৈয়দ মাহবুবুর রহমান, নাসির খান সুয়েব, ডি এন কুরেশী, শেখ মোহাম্মদ  কামাল উদ্দিন,  রহমান তুহিন, শানু তালুকদার, সৈয়দ সাদেক আহমেদ, মিজানুর রহমান খান, মুকিত চৌধুরী সেতু, মান্নান খান, বাংলা মেইল পত্রিকার সম্পাদক সৈয়দ নাসির আহমেদ,  এনটিভি ইউরোপের ব্যাুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী, বাংলা ভয়েস পত্রিকার সহকারী সম্পাদক জিয়া তালুকদার, স্বাধীনদেশ পত্রিকার সম্পাদক ওবায়দুল কবীর খোকন,  এটিএন বাংলা ইউকের মিডল্যান্ডস প্রতিনিধি বদরুল আলম, এনটিভি ইউরোপের ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন,  বর্তমানে প্রবাসে বসবাসরত এবং প্রবাসে মুক্তিযুদ্ধকালিন সময়ে প্রবাসে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে অগ্রমী ভূমিকা পালন করেছেন তাদেরকে সম্মান জানাতে বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপন ও সম্মাননা জানানোর যে উদ্যোগ গ্রহন করেছে তা প্রশংসার দাবিদার।

বক্তারা বিজয়ের ৫০ বছর উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের সফলতা কামনা এবং গ্রেটার ম্যানচেষ্টারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *