প্রবাস বার্তা ২৪ডটকম নিউজডেস্কঃ বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি বলেছেন, এখন বাণিজ্য নির্ভর অর্থনীতির উপরই দাঁড়িয়ে আছে সারাবিশ্ব। যে কোন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ব্যবসা-বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আমাদেরকে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতেই হবে। আর এর মাধ্যম হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তিনি, শনিবার (৯ মার্চ) বিকেলে সিলেট ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্টানে এ কথা বলেন। এর পূর্বে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ সদর উপজেলার খেলার মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। মন্ত্রী বলেন, সিলেটের চা শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এছাড়া এখানকার হাওর-বাওড়ের মাছ যদি প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা যায় তবে দেশের অর্থনীতি লাভবান হবে। এজন্য সিলেটে মৎস্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করার পাশাপাশি সিলেট থেকে সরাসরি বিমানের কার্গো সার্ভিস চালু করা প্রয়োজন। বাণিজ্য সম্প্রসারণের সিলেটের এসব উন্নয়নের কথা সরকারের পরিকল্পনায়ও আছে।
বাণিজ্য নির্ভর অর্থনীতির উপরই দাঁড়িয়ে আছে সারাবিশ্ব
