প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি গোলাম কিবরিয়া :: সিলেট মদন মোহন কলেজের সাবেক ভিপি, বাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সিলেট সদর থানা এ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি একজন জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন । বিশেষকরে সিলেটের ছাত্রসমাজের একজন প্রিয় নেতা ছিলেন। সব সময় হাসিমুখে কথা বলতেন।

একজন জনপ্রিয় ছাত্রনেতার সবগুণ তার মাঝে ছিল। ৮০ দশকের তুখোড় এই নেতা ছিলেন আপোষহীন। বিশেষ করে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সামনের সারি থেকে বুক উচিয়ে আন্দোলন করে গেছেন।
কোন ধরনের অপরাজনীতি তাকে স্পর্শ করতে পারেনি। তিনি লোভ লালসার উর্ধ্বে থেকে রাজনীতি করে গেছেন। সব সময় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
বর্তমানে তিনি নিউইয়র্ক শহরে বসবাস করেন। প্রবাসে শত ব্যস্ততার মাঝে ও বাসদের রাজনীতি করেছেন। তার আপোসহীন সংগ্রাম আমেরিকায় ও অব্যাহত ছিল।
সারা বিশ্বে তার রয়েছে অনেক শুভাকাঙ্কি। শাহাব উদ্দিনের আশুরোগমুক্তির জন্য সোসিয়েল মিডিয়া ফেইস বুকের মাধ্যমে অনেকে তার আরগ্য কামনা করেছেন।
