বিজয় – ম আ মোশতাক


বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –

একাত্তুরের স্বাধীনতা সংগ্রামে

টুস ঠাশ শব্দে কেঁপে উঠা কামান ।

বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –

পুত্রহারা মায়ের আর্তনাদ,

প্রেমিকা হারা যুবকের বেদনা ।

বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –

ত্রিশ লক্ষ শহীদ বাঙ্গালীর আত্মত্যাগ,

দুই লক্ষ মা-বোনের ইজ্জতের কথা ।

বিজয় দিবস স্মরণ করিয়ে দেয় –

এক সাগর রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা,

বীর বাঙালির আত্মত্যাগ দিয়ে এই বিজয় ।

বিজয় দিবসের ইঙ্গিত –

নতুন করে আসুক বিজয়ের চেতনা,

আমরা সবাই শপথ করি –

শহীদের স্বপ্ন যেন সফল করতে পারি ।

 

১৯৮৫ সাল

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *