প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী) ও সাবেক সচিব, ইসলামি উন্নয়ন ব্যাংক(আইডিবি)-এর সাবেক গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাবেক সভাপতি এবং বিশিষ্ট কলামিস্ট ও লেখক-গবেষক-গ্রন্থকার, জনাব ইনাম আহমেদ চৌধুরীর সাথে গত সোমবার ১৪ই অক্টোবর রাতে সিলেট সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক ও প্রবাস বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ ফয়জুর রহমান।

‘নাগরী বর্ণে সিলটি ভাষা স্বীকৃতি পরিষদ’ সিলেট মহানগর শাখার সভাপতি ব্যাংকার বাহারুল হুদা চৌধুরী সংস্থাটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ড. মমিনুল-এর পক্ষে নাগরী পত্রিকা, নাগরী পোস্টার এবং সিলটি ভাষায় রচিত ”আসামে ভাষা আন্দোলন” শীর্ষক গ্রন্থটি ইনাম এ, চৌধুরীর হাতে তুলে দেন মোঃ ফয়জুর রহমান।
