প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বারমিংহাম প্রতিনিধি সেবুল চৌধুরী :: অরগানাইজেশন অব দ্যা সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজ এক্স স্টুডেন্ট ইন দ্যা ইউ কে,র’ আয়োজনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, বর্তমান সময়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যতম তারকা মিসেস রাশেদা রওনক খানে’র সম্মানে এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি এক্টিবিস্ট, শিক্ষানুরাগী , নারী নেত্রী মির্জা ফাতেমা খানের সভাপতি’ত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুন চৌধূরী গুলশান ও কোষাধ্যক্ষ তাহেরা আনোয়ার চৌধূরী নাহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন সংগঠনের অর্থ উপদেষ্টা বিশিষ্ট দোভাষী ও কমিউনিটি নেতা মোঃ রনজু মিয়া ।
আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আজিজুর রহমান তাফাদার,গ্রেইটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ খসরু খান ।সংগঠনের সভাপতি মির্জা ফাতেমা খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনার সূত্রপাত হয় ।
উপস্থাপনার শুরুতেই আখতারুন চৌধূরী গুলশান তাঁর ভূমিকায় বলেন, আমরা মূলতঃ কবিতায়, গল্পে,গানে,কৌতুক ও আডডায় রাশেদা আপাকে নিয়েই সুন্দর সন্ধ্যা কাঠাবো। সম্পূর্ণ ব্যাতিক্রম ধর্মী এই অনুষ্ঠানে ছিল কিনপতন নীরবতা ।

স্বাগত বক্তব্যের পর সম্বর্ধিত অতিথি’র জীবন ও কর্মের উপর লিখিত বক্তব্যে রাখেন বিশিষ্ট উপস্থাপিকা রাশিয়া খাতুন।উপস্থিত সবাই ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কমিউনিটি’র বিশিষ্ট জনেরা।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি এক্টিবিস্ট ও নারী নেত্রী রওশন ফয়েজ চৌধূরী , অন্যতম উপদেষ্টা আম্বিয়া খানম,বার্মিংহামস্হ সহকারী দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মিসেস রেজা,সংগঠনের অর্থ উপদেষ্টা মোঃ রনজু মিয়া, সংগঠনের অন্যতম মিডিয়া উপদেষ্টা বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, উপদেষ্টা রাশিয়া খাতুন, উপদেষ্টা নূরুন চৌধূরী কলি, সাংস্কৃতিক উপদেষ্টা ফিরোজ রববানী, আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শাম উদ্দিন, বার্মিংহাম বাঙালী কমিউনিটির অন্যতম বিশিষ্ট নেতা, সংগঠনের অন্যতম

উপদেষ্টা ফয়জুর রহমান চৌধূরী এমবিই, বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধূরী সিমন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা হেলাল চৌধূরী, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব কাজী লোকমান হোসেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আজিজুর রহমান জগলু, কমিউনিটি নেতা পারভেজ হোসেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠনের অন্যতম শুভাকাঙ্খী মিসেস রুমী চৌধূরী, মিসেস হেলাল চৌধূরী, মিসেস সুইট চৌধূরী, মিডিয়া ব্যক্তিত্ব তানিয়া আলী খান,মিডিয়া ব্যক্তিত্ব নাসরিন আজাদ, বিশিষ্ট একাউনটেন্ট্ কমিউনিটি এক্টিবিস্ট রেহেনা বেগম, সংগঠনের অন্যতম শুভাকাঙ্খী ও কমিউনিটি নেত্রী মিসেস আকসা চৌধূরী।এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে কবিতা, গান, কথামালা ও গল্পে যাঁরা অংশগ্রহণ করেছেন তন্মধ্যে রওশনারা পাপিয়া উদ্দিন, আয়েশা সুলতানা, ফাহিমা রহিম, তাহমিনা জান্নাত সুমি, ফাহিমা হোসেন লিজা, ফারহানা ইয়াসমিন ববি, মলি হাসান,শাহীনুর বেগম, জলি বেগম, মমতাজ বেগম, মিসেস সাঈদা চৌধূরী, হেনা ভূইয়া, মিসেস করিমুন্নেছা, শিলা হক,প্রমুখ ।

সম্বর্ধিত অতিথি তাঁর দীর্ঘ বক্তব্যে অত্যন্ত চমৎকার ভাবে নারী জাগরণের কথা বলেন । নারীদের ঘরে বাহিরে কাজ করার নিজস্ব স্বত্বা জাগ্রত করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি সিলেট সরকারি মহিলা কলেজের এই সংগঠন যুগ যুগ ধরে বেঁচে থাকবে ।
তিনি আরো বলেন, আপনাদের দায়বদ্ধতা রয়েছে,নিজ কলেজে পড়ুয়া গরীব মেধাবী ছাত্রীদের প্রতি,দেশের প্রতি, সমাজের প্রতি। মনে রাখবেন নারীদের শুধু ঘরে না থেকে বিভিন্ন পেশায় নিজেকে জড়াতে হবে এবং পেশার পাশাপাশি, সমানভাবে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে, তাঁতে করে পরিবারের কোন ক্ষতি হয় না ; বরং পরিবার ও সমাজের উন্নয়ন ঘটে। উদাহরণ হিসেবে তিনি তাঁর মায়ের কথাই বললেন যে,সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে মা দিনরাত সমাজের জন্য, দেশের জন্য কাজ করতেন ।
তার পরও আমরা ভাইবোনরা,ইনশাআললাহ ভালো গ্রেইট পেয়ে পেয়ে বিভিন্ন পেশায় রয়েছে ।সুতরাং সবাইকে পরিবার, সমাজ, দেশ ও দশের ভূমিকা পালন করার প্রয়াস ব্যক্ত করেন ।সভায় বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে আরো উপস্থিত ছিলেন এন,টিবি’র ফারসু চৌধূরী, ইকবাল আহমেদ, চ্যানেল এস এর আহমেদ সুহেল প্রমুখ ।
