প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশিষ্ট সাংবাদিক, বাংলা একাডেমির প্রবাসীর জন্য বিশেষ সাহিত্য পুরুষ্কার প্রাপ্ত লেখক বিলেতের বাংলা সংস্কৃতাঙ্গনের এক মহীরুহ ইসহাক কাজল কিছুক্ষন আগে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজীয়ুন।



বর্ষীয়ান এই রাজনীতিনিদ ও বরেণ্য লেখকের জীবনাবসানে আমরা বাকরুদ্ধ। আমরা প্রবাস বার্তা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ্ যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন। আমিন।
