বিশ্বনাথে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি কলমদর, সম্পাদক সেলিম


প্রবাস বার্তা২৪.কম বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে বেলা ২টায়। এবারের সভাপতি-সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪৪জন। ভোট কাস্ট হয়েছে ৪২টি। প্রতিক বিহীন এ নির্বাচনে সভাপতি পদে ২২ ভোট পেয়ে কলমদর আলী পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দিলোয়ার হোসেন আহমদ ২০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সেলিম আহমদ ২৩ ভোট পেয়ে পুণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাজিদ আলী ১৯ ভোট পেয়েছেন। তবে বাকি পদে বিনাপ্রতিদন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলার সিনিয়র দলিল লেখক নিয়াজ আলী। নিবার্চনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বশির উদ্দিন ও আবদুল আজিজ। বিনাপ্রতিদন্ধিতায় বিজয়ী প্রার্থীরা হলেন-সহ-সভাপতি পদে সাকির মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে শংকর চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল মালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বদর নূর খান, অর্থ সম্পাদক পদে লুৎফুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবদুল খালিক, প্রচার সম্পাদক পদে বালাই চন্দ্র, দপ্তর সম্পাদক পদে আপ্তাব উদ্দিন, সদস্য পদে সাইদুল ইসলাম, রিপন কান্তি দাশ, মাস্টার আহমদ, আবদুল মজিদ, সাইফুল উদ্দিন। নির্বাচনী ফলাফল ঘোষনা পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ উপজেলার সিনিয়র দলিল লেখক ফয়জুর রহমানের সভাপতিত্বে ও দলিল লেখক কাজল মালাকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ-সভাপতি হাজী সুলতান মিয়া বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম-সম্পাদক ময়নুল ইসলাম খান, সিলেট জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, বালাগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুন নূর, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিশ্বনাথ সাব-রেজিষ্ট্র অফিসের সহকারি প্রদীপ কুমার ঘোষ, দলিল লেখক শংকর চন্দ্র ধর। 

বক্তব্য রাখেন বিশ্বনাথ দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি কলমদর আলী, পরাজিত সভাপতি দিলোয়ার হোসেন আহমদ, নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম আহমদ, পরাজিত সাধারণ সম্পাদক সাজিদ আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দলিল লেখক সাকির মিয়া। এসময় বিশ্বনাথ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *