প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদ্রাসায় সরকারি অর্থায়নে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্ঠা পরিষদের সদস্য ও দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সুরমা ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী মনিরুজ্জামান চৌধুরী মানিক মিয়া, মাদ্রাসার উপদেষ্ঠা পরিষদের সদস্য আবুল খয়ের চৌধুরী, হাজী তাহির আলী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী শফিকুর রহমান,। দোয়া পরিচালনা করেন দৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হেকিম নুরী।

এসময় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সহ-সভাপতি কুটি মিয়া, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী, সাবেক ইউপি সদস্য আজম আলী, ট্রেজারার ক্বারী আব্দুস সালাম সুহেল, সাবেক মেম্বার আলী আকবর মিলন, মাদ্রাসার সুপার মাওলানা মো. সাহাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমান, ম্যানেজিং কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফিজ জাহেদুল ইসলাম, সদস্য আলা মিয়া, লুৎফুর রহমান, মানিক মিয়া, সমাজকর্মী হাফিজ রফিক মিয়া, শফিক মিয়া, হাফিজ অলিউর রহমান, নজরুল ইসলাম আজাদ, দৌলতুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আব্দুল মোমিন কালু, মতছির আলী, মনির মিয়া, সায়েদ মিয়া, গোলাম মোস্তাফা, আবু তাহের, লিলু মিয়া, আবু সালেহ, পাড়–য়া জামে মসজিদের ইমাম মাওলানা জাহিরুল ইসলামসহ দৌলতপুর, হাসনাজি, পাড়–য়াসহ অত্র এলাকার ৮টি মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং মাদ্রাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে ভবন নির্মানে সরকারের সহায়তায় কৃতজ্ঞতায় প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান। তারা মাদ্রাসার উন্নয়নে প্রবাসীসহ এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
