বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস পালিত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি মোঃ আলী রিপন:  ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টকর খাদ্যই হবে আখাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বিআরডি হল রুম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ ফয়সাল চৌধুরী, খাদ্য পরিদর্শক মিনার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কৃষক জাবের হোসেন, মুহিব আলী।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্যই মানুষের পুষ্টির চাহিদা পূরণ করবে। তাই আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আসুন সবাই মিলে নিজেদের বাড়ির আঙ্গিনা ফলে গাছ লাগাই ও শাক-সবজির চাষ করি। জমি অনাবাদি না রেখে মৌসুম অনুযায়ী চাষাবাদে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

র‌্যালী ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আহমদ আলী হিরণ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *