বিশ্বনাথে মাটিজুড়া নদীর ওপর সেতু আছে সড়ক নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ সড়ক নির্মাণের আগেই নির্মিত হয়েছিল সেতু। দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সংযোগ সড়কবিহীন সেতু। সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাটিজুড়া নদীর পশ্চিম হালঘাটা নামক স্থানে অনেক প্রত্যাশিত সেতু নির্মাণ করা হয়েছিল। রাস্তা নেই তবু তৈরি করা হয়েছে লাখ লাখ টাকা ব্যয় করে সেতু।

কেন বা কার স্বার্থে ওই সেতুটি তৈরি করা হয়েছে উত্তর খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। সেতু তৈরি করা হলেও জনগণের কোনো কাজে আসছেনা। কারণ রাস্তা তৈরি না করেই সেতু নির্মাণ করায় এক পায়ে দাঁিড়য়ে আছে সেতু।

সেতুর চারদিকে পানি, নেই কোনো রাস্তা, মাটি ভরাট না করায় সেতুতে উঠার মতো কোনো পরিস্থিতি নেই। সেতুর দু’পাশে মাটি ভরাট ও রাস্তা তৈরি করে জনগণের চলার উপযোগী করে তোলা হলে সেখানে মানুষ উপকার পেত, এখানে দূর্ভোগের শিকার হচ্ছে পথচারী ও এলাকাবাসী লোকজন।

২০০১ সালের প্রথম দিকে কালিটেকা মীরেরগাঁও গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া মাটিজুরা নদীর পশ্চিমে হালঘাটা ওপর সেতু নির্মাণ করা হয় হয়েছে বলে জানাগেছে।

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, রাস্তা ছাড়া ব্রীজ কিভাবে হল সেই বিষয়টি আমার জানানেই। তবে বিষয়টি খতিয়ে দেখব বলে তিনি জানান।

দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মজিদ বলেন, ২০০১ সালে মাটিজুরা নদীর ওপর ব্রীজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু আজও পর্যন্ত রাস্তা না হওয়ায় নির্মিত ব্রীজ দিয়ে এলাকার মানুষ চলাচল করতে পারেননি।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *