বিশ্বনাথে মাদক বিরোধী স্বারকলিপিতে স্বাক্ষর দেয়ায় হামলায় আহত যুবক


প্রবাস বার্তা২৪.কম বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তা প্রতিহতের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর প্রদান করা স্মারকলিপিতে স্বাক্ষর দেওয়ার কারণে মাদক বাহিনীর হামলায় এক যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৩৮)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আশুগঞ্জ বাজারস্থ দেলোয়ার হোসেনের চা দোকানে এ হামলার ঘটনা সংগঠিত হয়েছে। আহত চুনু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেছেন।

এঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তবারক আলীকে প্রধান অভিযুক্ত করে ও ৮ জনের নাম উল্লেখ রেখে আহত চুনু মিয়া বাদি হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগে চুনু মিয়া উল্লেখ করেছেন, তবারক আলী একজন বিখ্যাত মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে এলাকার পক্ষ হইতে গত ১৬ অক্টোবর স্মারকলিপিতে স্বাক্ষর গ্রহন করি। উক্ত স্মারকলিপিতে স্বাক্ষর গ্রহন করার পর হইতে তবারক ওরফে ইয়াবা সুমনসহ অভিযুক্তরা তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে তবারক ওরফে ইয়াবা সুমনের প্রদান করা হুকুমের প্রেক্ষিতে বাদি (চুনু মিয়া) উপর হামলা করে অভিযুক্তরা। হামলাকারী মাসুম আহমদ ও মকদ্দছ আলী সুবলের করা ছুরিকাঘাতে বাদি চুনু মিয়ার কান ও হাতে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত তবারক আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। তার পক্ষের অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মোবাইল রিসিভ করেননি।

থানায় লিখিত অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *