প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি সালেহ উদ্দিন তালুকদার সুমন: সম্প্রতি বৃটিশ বাংলাদেশী ফ্রেন্ডস সোসাইটি নামক একটি সেচ্চাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয় ওল্ডহ্যামে।
এ উপলক্ষে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছিলেন আয়োজকরা। অভিষেক অনুষ্ঠানে জানানো হয় মতিউর রহমান চৌধুরী সভাপতি ও আবিদুল ইসলাম আরজু আগামী দুই বছরের জন্য সংগটনটির দায়িত্ব পালন করে যাবেন।
উক্ত অভিষেক অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশী বংশদ্বোধ কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, কমিনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংঘঠনের নেতৃস্হানীয় ব্যাক্তিবর্গ।

