প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে করুণায় মৃত্যুবরণ করেছেন অন্তত ৮৫ জন বাংলাদেশি। এরমধ্যে একাধিক ভিজিটর বাংলাদেশি রয়েছেন।
তাবলীগ জামাতের আমীর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, একাধিক ব্রিটিশ-বাংলাদেশি ডাক্তারসহ বাংলাদেশী কমিউনিটির অনেক সুপরিচিত নেতাও মৃতদের মধ্যে রয়েছেন।
লাশের বারে ন্যুজ লন্ডন সেখানে মুসলিমদের কবরস্থ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উপায়ান্তর না দেখে গতকাল লন্ডনের একই কবরে ১০ জন মুসলিমের দাফন করা হয় ।
উল্লেখ্য এ পর্যন্ত ৯৮৭৫ জনের মৃত্যু হয়েছে। সেখানেই আক্রান্তও মোট ৮৯ হাজার মানুষ। গড়ে প্রতিদিন ৮০০ জনের মৃত্যু হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ব্রিটেনে ৭৩৭ মৃত্যুবরণ করেছেন।
গত শনিবার মৃত্যু বরণ করেছেন ৯১৭ জন। এর আগে সর্বোচ্চ ছিলো গত ১০ এপ্রিল শুক্রবার ৯৮০ জন। আর গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৮৯১জন। এনিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌছেছে ৯,৮৭৫ জনে।
এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আজকের সংখ্যাটি গতকাল থেকে একটু কম ।

