বৃষ্টি – রোদেলা নীলা


বৃষ্টি ঝরে ঝরুক ;
কার কি তাতে !
এলেবেলে সময় কথা মনে পড়ছে ,
বৃষ্টি না হয় এমন করেই কাঁদতে জানে, জানুক।

আমি কি আর বৃষ্টি নাকি ,
পাওয়া আঘাত মাথায় নিয়ে
দিব্যি কেমন লিখছি ট্যাবে ,
বুকের ভেতর পুড়ছে অনল , পুড়ুক।

বৃষ্টি এমন পাগল হাওয়া ;
আপন মনেই বইতে চাওয়া ;
মনের কোনায় অশ্রু হয়েই ঝরুক,
আনমোনা মন একটু না হয় তাদের ভেবে , কাঁদুক ।

বৃষ্টি আসছে প্রবল হাওয়ায় , আসুক ।।

২রা এপ্রিল ২০২০
লক ডাউনের দিনগুলি

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *