বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ওল্ডহ্যাম প্রতিনিধি ঃ গত২৯শে জুলাই সোমবার ওল্ডহ্যাম গ্রান্ড সুলতান কমিউনিটি হলে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির উদ্যোগে ছাতক দোয়ারার বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ভাটি বাংলার সিংহ পুরুষ গণমানুষের নেতা মুহিবুর রাহমান মানিক এম পি।

জনাব আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সামছুল ইসলাম শামিমের পরিচালনায় হাফিজ ইলিয়াছ কোরআন তেলাওয়াতে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহিবুর রহমান মানিক এম পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

বার বার নির্বাচিত ছাতক দোয়ারার গণমানুষের নেতা মুহিবুর রহমান মানিক তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ছাতক দোয়ারায় শতভাগ বিদ্যুৎ প্রায় সম্পন্ন হওয়ার পথে।

তাছাড়া শিক্ষাখাতে স্কুল মাদ্রাসায় শত শত বিল্ডিং মুহিবুর রহমান মানিক এম পির অনুদানে নির্মিত হয়েছে রাস্তাঘাট ছাতক দোয়ারায় প্রতিটি আনাচে কানাচে নির্মিত হয়েছে এবং হচ্ছে। পরিবেশ বান্ধব বাংলাদেশ বার বার দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কবলে আক্রান্ত হয়ে যদিও প্রতি বছর রাস্তাঘাটের ক্ষয় ক্ষতি হয় তারপরও অব্যহত পূর্ণনির্মাণ এগিয়ে নিতে বদ্ধ পরিকর।

এতে আর বক্তব্য রাখেন, ওল্ডহ্যাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাজাহান, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জিল খান, ওল্ডহ্যাম যুবলীগ সভাপতি সৈয়দ সাদিক, দাদু ভাই ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা সইল মিয়া, শাহ ইলিয়াছ আলী, রফিকুল ইসলাম কিরন (বার্মিংহাম), দিলওয়ার হোসেন, সামছু মিয়া, দিলওয়ার হোসেন রোমান, সেলিম সিদ্দিকি (নিউক্যাসল), মোঃ শামিম চ্যানেল এস, আসক আলী, মিজানুর মিজান (আই অন টিভি), এনামুল কবির সুমন, রিপন মিয়া, তাজুল ইসলাম, জসিম উদ্দিন, ইরফাত শাহজাহান, দুলাল মিয়া, লিয়াকত হোসেন ও জয়নাল আবেদিন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *