বৃহস্পতিবার শুরু হচ্ছে সিসিকের মশক নিধন


প্রবাসবার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী: সরকারের নির্দেশনা অনুয়ায়ী আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) সারা দেশের মতো সিলেটেও মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করাহবে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ কর্মসূচি চলবে ৩১ জুলাই পর্যন্ত।  সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব সাÿরিত মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, প্রচারনাসহ নগরীর ২৭টি ওয়ার্র্ডের সকল ছড়া, ড্রেন, নালা, খাল,জলাশয়, পুকুর ইত্যাদি স্থানে মশার ওষুধ ছিটানো হবে।

এ লক্ষে নগরীরবাসীর অবগতির জন্য সিসিক জানিয়েছে, মশার ওষুধ ছিটানোর আগে সকলের বাসা বাড়ির আঙ্গিনার ঝোপ-ঝাড়, জঙ্গল,পুকুরের কচুরিপানা নিজ দায়িত্বে পরিস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *