বেকারর প্রেম – শাহারা খান


বেকার অইলাম করি,
আমি করলাম কোন ভুল?
ভালাবাসিয়া ছকিনারে,
দিছলাম একটা ফুল।

আড়াই বছর পার করলাম,
তাইর লগে প্রেম করিয়া।
বেকার অইয়াও কত পয়সা,
খুয়াইছি তাইর লগে ঘুরিয়া।

কত মিঠা কথা কইতো,
ছকিনায় আমার কান্দাত বইয়া।
টেকা,পয়সা কুনতা চাইনা,
তোমার ভালোবাসা তইয়া।

হুনলাম দুবাইআলা ফুয়া পাইয়া,
তাইর বাফে বিয়া ঠিক করিলাইছে।
নাচিয়া,নাচিয়া ছকিনায়,
কবুল করিয়া ফালাইছে।

খবর পাইয়া দৌড়িয়া গেলাম,
ছকিনার লগে দেখা করতাম।
ছকিনায় কয় বেকার ফুয়া,
কোন দু:খে তোমার কাছে বিয়া বইতাম?

চাকরীর পিছে দৌড়াই,দৌড়াই,
একটা চাকরী পাইলাম না।
বেকার অওয়ায় নিরাশ হইলাম,
ছকিনারে নিয়া ঘর বাঁধলাম না।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *