প্রবাস বার্তা টোয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দীয়া উপজেলার মান্দারকান্ধী এলাকায় কটিয়াদী-ঢাকা অঞ্চলিক সড়কের পাথর ভর্তি ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আহুতিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরির পর নিহত স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতরা সকলেই কটিয়াদী ও পাকুন্দীয়া এলাকার বাসিন্দা। জানা যায়, অটোরিকশাকে ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে আহতদের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে একজন এবং সেখান থেকে ঢাকায় নেয়ার পথে আরেকজন মারা যান।এদিকে এ দুর্ঘটনার পর এলাকায় শোকের মাতাম চলছে।
শওকত নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শওকত নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। শওকত উপজেলার মেহাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ডের যমুনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে শওকত বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা খবর পান শওকতকে মারধর করে যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেলে রাখা হয়েছে।
তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
