ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৪৮, আক্রান্ত ৬১৭০


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (বুধবার) আজও আক্রান্তের বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৬৪৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৬০৩ জন, সোমবার ছিলো ২০৫ জন, রবিবার ছিলো ২১৫ জন। মোট মৃতের সংখ্যা ৫৯ হাজার ৬৯৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৪৮, আক্রান্ত ৬১৭০

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬,১৭০ জন। গতকাল মঙ্গলবর ছিলো ১৩,৪৩০ জন, সোমবার ছিলো ১২,৩৩০ জন, রবিবার ছিলো ১২,১৫৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫৯ হাজার ২৫৬ জন। (দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৭২ জন, ওয়েলসে ৫১ জন, স্কটল্যান্ডে ৩৮ জন। উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *