প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় আজ শনিবার দুপুর পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৯১৭ জন। এর আগে সর্বোচ্চ ছিলো গত ১০ এপ্রিল শুক্রবার ৯৮০ জন।
আর গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৮৯১জন। এনিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌছেছে ৯,৮৭৫ জনে।

এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আজকের সংখ্যাটি গতকাল থেকে একটু কম । আজ ইংল্যান্ডে ৮২৩ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
স্কটল্যান্ডে ৪৭ জন মারা গেছে, ওয়েলসে ২৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১৫ জন রেকর্ড করা হয়েছে। এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে মৃত বাক্তিদের বয়স ১১ থেকে ১০২ বৎসর।
আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,২৩৩ জন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৭৮,৯৯১ জন।
