ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের কার্যক্রম শুরু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১২ জানুয়ারী বুধবার সকালে লন্ডস্থ বাংলাদেশ হাই কমিশনে এক অনুষ্ঠানে এ নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এসময় তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্রিটেনে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারা একটি ঐতিহাসিক ঘটনা। এছারাও বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এ কার্যক্রম শুরু করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্য চিত্রের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া উপস্থাপন করেন।

এখন থেকে প্রবাসী ভোটাররা  সার্ভিসেস ডট এন আইডি ডব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েব পোর্টালের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন করতে পারবেন।

এ জন্য তাদের বৈধ পাসপোর্ট, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্বের সনদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, শনাক্তকারী প্রবাসী বাংলাদেশির পাসপোর্টের কপি, সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

গত ৫ নভেম্বর থেকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা শুরু হয়। পরে ১৮ নভেম্বর  সংযুক্ত আরব আমিরাতেও এ সেবা চালু করে ইসি।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *