ভারতীয় নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে থাকা কাশ্মীরী শিক্ষার্থীরা


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর নতুন করে শুরু হওয়া সঙ্কটের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে থাকা কাশ্মীরী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরী শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে জানায়, সেখানকার অচলাবস্থা কাটিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দিতে হবে।

এর আগে গত সোমবার কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল বিল উত্থাপন করে ভারতের কেন্দ্রীয় সরকার। পরদিন মঙ্গলবার ভারতের লোকসভায় ৩৭০ ভোটে বিলটি পাস হয়ে যায়। এ নিয়ে এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে উত্তজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ১৪৪ ধারা জারি করে হাজার হাজার সেনা মোতায়েন করে রাখা আছে। সেখানকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নসহ মোবাইলের নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে।

এরই মধ্যে বুধবার ভারতের বিমান সুরক্ষা সংস্থা পরামর্শ দিয়েছে, জঙ্গি হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা বজায় রাখার জন্য। কাশ্মীর ইস্যুতে বিমানবন্দরগুলোতে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বলেও জানানো হয়।

এদিকে বুধবারই ভারত থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার এবং পাকিস্তান থেকে ভারতের দূত ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এমনকি বাণিজ্যিক সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দেওয়া হয়েছে ইসলামাবাদের তরফে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি এই ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবেন। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত থাকার কথাও জানানো হয়।

এরই মধ্যে বুধবার ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে কাশ্মীরী জনগণ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত এবং আরো শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। কিন্তু ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিষয়টি একদিন পর বৃহস্পতিবার জানা যায়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *