ভারতে মুসলিমদের উপরে অত্যাচার নিয়ে উদ্বিগ্ন আমেরিকা: স্পিকার ন্যানসি পেলোসি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যানসি পেলোসি ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, মার্কিন কংগ্রেস অতীতেও চিন্তা করত এবং এখনও ভারতে মুসলিমদের অত্যাচারের বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। প্রসঙ্গত এর আগেও মার্কিন সরকারের থেকে ভারতের সংখ্যাগুরু অল্প সংখ্যক উগ্রবাদীদের হাতে মুসলমানদের নিগ্রহের বিষয়টি নিয়ে তারা মোদি সরকারকে বিড়ম্বনায় ফেলেছে। এছাড়া মাত্র দুই দিন আগেও “মোদির আমলে মুসলিমদের উপর বেড়েছে অত্যাচার” বলে ভারত সরকারকে তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ সাংসদ জোনাথন অ্যাশওয়ার্থ।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ভারত-আমেরিকা স্ট্র্যাটিজিক পার্টনারশিপ ফোরামের চেয়ারম্যান জন চেম্বার্স এর সঙ্গে এক আলাপচারিতায় একথা বলেন ন্যানসি পেলোসি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৬ সালে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্বাগত জানাতে পেরে আমেরিকা গর্বিত। তখনও ভারতে মুসলিমদের উপরে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণ ছিল। এখনও রয়েছে। তিনি জানান, বারাক ওবামার সময়ে এসে দেওয়া মোদির ভাষণটি আমাকে মুগ্ধ করেছিল।

তিনি ভারত আমেরিকার মধ্যেকার মূল্যবোধ নিয়েও আলোচনা করেন, যেটা উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।

একইসঙ্গে মহাত্মা গান্ধীকে তিনি অহিংস আন্দোলনের প্রতিমূর্তি রূপে ব্যাখ্যা করেন। তিনি আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের পুরোধা মার্টিন লুথার কিং এর উপরে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের প্রভাবের কথাও উল্লেখ করেন।

তিনি নিজেকে মহাত্মা গান্ধীর একনিষ্ঠ ভক্ত বলে বর্ণনা করেন। স্মৃতির পাতা থেকে উল্লেখ করেন, আমি লাইব্রেরি থেকে মহাত্মা গান্ধীর অনেক বই পড়েছি। কলেজে পড়াকালীন আমি তাঁর সম্পর্কে অনেক বই পড়ি। ধীরে ধীরে আমার তাঁর প্রতি শ্রদ্ধা বাড়তে থাকে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *